আজ-  ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ 

শ্রমিক-ব্যবসায়ীদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে বন্ধ থাকা পাথর কোয়ারি খুলে দিন: জাফলংয়ে উবায়দুল্লাহ ফারুক 

জাফলংসহ দেশব্যাপী বন্ধ থাকা পাথর কোয়ারি খুলে দিয়ে ব্যবসায়ীদের ন্যায্য অধিকার এবং শ্রমিকদের শ্রমধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি বরেণ্য শায়খুল হাদীস ও রাজনীতিবিদ উবায়দুল্লাহ ফারুক। 

বুধবার (২৬ আগস্ট) বিকাল ৪টায় জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়ন জমিয়ত আয়োজিত সিরাতুন্নাবী সা. মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল্লাহ ফারুক আরও বলেন, ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে রাসুল (সা.)-এর অবদান অপরিসীম। পৃথিবীব্যাপী ইনসাফ প্রতিষ্ঠার জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে শান্তিদূত হিসেবে প্রেরিত হয়েছেন। রাসুল (সা.)-এর নির্দেশিত কর্মপন্থা ও দিকনির্দেশনা মানবজীবনকে করেছে উন্নত ও সমৃদ্ধ। মানবতা ও প্রকৃত সাম্যের শিক্ষা আছে রাসুল (সা.)-এর জীবনের বাঁকে বাঁকে। শ্রমিকের প্রতি মালিকের দায় ও কর্তব্য এবং মালিকের প্রতি শ্রমিকের আমানত রক্ষার বিষয়ে রাসুল (সা.) পথিকৃৎ। রাসুল (সা.)-এর আনীত চির শান্তি ও মহাসত্যের ধর্ম ইসলাম সমাজের সকল স্তরের মানুষের অধিকার ও মর্যাদা সুনিশ্চিত করেছে। তাই  রাসুলুল্লাহ সাঃ এর আদর্শে প্রত্যেক নাগরিকের ন্যায্য অধিকার আদায়ে রাষ্ট্র যথাযথ ব্যাবস্থা নেওয়ার আহ্বান জানাই। 

সংগঠনের সভাপতি মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে ও সুফিয়ান সাদাত, জিয়া কাওছার ও হাফিজ সুহাইলের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে যুব জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি তাফহিমুল হক বলেন, তরুণদের জন্য অতুলনীয় আদর্শ মহানবী হযরত মুহাম্মদ (সা.)। তিনি তরুণদেরকে সামাজিক ও ব্যক্তিগত জীবনে সততা বজায় রাখতে, উত্তম চরিত্র ধারণ করতে, এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে অংশগ্রহণ করতে উৎসাহিত করেছেন। এছাড়াও তিনি তরুণদের মধ্যে ঐক্য, সেবা এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ মূল্যবোধ জাগ্রত করেছেন। মহানবী (সা.) সমাজের সুবিধা থেকে নিজেকে বিচ্ছিন্ন না করে মানুষের সাথে মিশে গেছেন। যা সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য তরুণদের কাজ করার প্রেরণা যোগায়।

আরও বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সভাপতি নুরুল ইসলাম বৌলগ্রামী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জমিয়ত নেতা গোলাম আম্বিয়া কয়েছ, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, সুরাইঘাট ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন, জাফলং ইউপি সদস্য ফখরুল ইসলাম, সিলেট জেলা জমিয়তের হেলাল আহমদ, ছাত্র বি. সম্পাদক মাসুদ আজহার, যুব জমিয়ত সিলেট জেলার সাধারণ সম্পাদক আবুল হাসানাত, ছাত্র জমিয়ত সিলেট জেলার সাবেক সভাপতি জাকির হোসাইন, বর্তমান সভাপতি আবু তালহা তোফায়েল, সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, যুবনেতা হাফিজ এহসান উল্লাহ, হোসাইন আহমদ জাহের, আব্বাস বিন মাহমুদ প্রমুখ। বিজ্ঞপ্তি।