আজ-  ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আনসার-ভিডিপির ডেঙ্গু প্রতিরোধ অভিযান ও লিফলেট বিতরণ «» মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি «» বগুড়া সান্তাহারে টোল আদায় করায় দুইজন গ্রেপ্তার «» শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল «» বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন «» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন

‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। 

‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। 

বিশেষ প্রতিনিধিঃ

‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঈদে মীলাদুন্নবী সা. র‌্যালি বাস্তবায়ন কমিটি সিলেট এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও সিলেট নগরীতে ‘মুবারক র‌্যালি’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৬ আগস্ট) বুধবার, বাদ যুহর, সোবহানীঘাটস্থ হাজী নওয়াব আলী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সোবহানীঘাটে এসে শেষ হয়। এর পূর্বে সকাল ১০ ঘটিকা থেকে যুহরের নামাজের পূর্ব পর্যন্ত মহানবী হযরত মুহাম্মদ সা.-এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎র‌্যালিকে সুন্দর ও সফল করে তোলায় র‌্যালিতে আগত অতিথিবৃন্দ, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ, বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, লতিফিয়া কারী সোসাইটি, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড, প্রশাসন, জনপ্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্বেচ্ছাসেবক সহ সর্বস্তরের আশিকে রাসূল ছাত্র-জনতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন র‌্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক মারুফ আহমদ ও সদস্য সচিব আরিফ হোসাইন সামাদ।

‎এছাড়াও নেতৃবৃন্দ র‌্যালিতে যারা অংশগ্রহণ করেছেন এবং দেশ-বিদেশ থেকে যারা নানাভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহান আল্লাহ সবাইকে কবুল করুন এবং উত্তম বিনিময় দান করুন।