আজ-  ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারের উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি চলছে। «» নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়েছে। «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ «» শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-৪ «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার-১ «» মৌলভীবাজারেতমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার  «» TIB Calls the Implementation of a New Pay Structure Approved by the Cabinet for «» মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৬ এর উদ্বোধন

ক্যাম্পাসে নোংরা ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষার অবনতি ঘটেছে : ছাত্র জমিয়তের আলোচনা সভায় গোলাম আম্বিয়া কয়েছ 

ছাত্র জমিয়ত বাংলাদেশ ১০নং পশ্চিম আলীরগাঁও (গোয়াইনঘাট) ইউনিয়নের শিক্ষার মানোন্নয়নে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জমিয়ত নেতা গোলাম আম্বিয়া কয়েছ বলেন, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত। অভাব শুধু গুণগত বা মানসম্মত শিক্ষার। শিক্ষা প্রতিষ্ঠানে নোংরা ও প্রতিহিংসার ছাত্র রাজনীতির সয়লাবে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটছে। এতে করে শিক্ষার অবনতি ঘটেছে। 

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টায় স্থানীয় কোওরবাজারে সংগঠনের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আব্বাস বিন মাহমুদ ও মুহসিন আহমদের যৌথ পরিচালনায় সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের সভাপতি আবু তালহা তোফায়েল বলেন, ক্যাম্পাসভিত্তিক আদর্শিক ছাত্র সংগঠন ছাত্র জমিয়তের কাজকে বেগবান করতে পারলে সিট বানিজ্য ও প্রতিহিংসার রাজনীতি থেকে শিক্ষার্থীরা মুক্তি পাবে। 

তিনি বলেন, আমাদের রাজনীতি শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কল্যাণের রাজনীতি, আমাদের রাজনীতি যেকোনো সংকট বা দুর্যোগে সহযোগিতা ও পাশে দাঁড়ানোর রাজনীতি, যেকোনো উৎসবে আনন্দ ভাগাভাগির রাজনীতি, আমাদের রাজনীতি আল্লাহর সন্তুষ্টির রাজনীতি। 

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মঈনুল ইসলাম পাঁচপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ, ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা মুফিজ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা সালিক আহমদ, কোওরবাজার জামে মসজিদের খতিব আলিম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, গোলজার আহমদ, হাফিজ শরিফ উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা পরবর্তীতে এলাকাবাসী ও ইউনিয়ন ছাত্র জমিয়তের দায়িত্বশীলরা সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের সভাপতি আবু তালহা তোফায়েলকে সম্মাননা স্মারক প্রদান করেন। 

পরিশেষে ইউনিয়ন পরিষদের সবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম আলিম উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ।