আজ-  ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারের উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি চলছে। «» নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়েছে। «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ «» শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-৪ «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার-১ «» মৌলভীবাজারেতমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার  «» TIB Calls the Implementation of a New Pay Structure Approved by the Cabinet for «» মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৬ এর উদ্বোধন

শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘মানুষের অধিকার রক্ষায়, মানুষের পাশে’ এই প্রত্যয়কে সামনে রেখে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ভানুগাছ রোডস্থ রিজিক রেস্টুরেন্ট পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি শাহ্ মসুদ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাছির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক-টিআইবি) শ্রীমঙ্গলের সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সহসভাপতি সাংবাদিক ইসমাইল মাহমুদ, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিছুল ইসলাম আশরাফী, মৌলভীবাজার জেলা প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ, হবিগঞ্জ কমিটির সিনিয়র সহসভাপতি বাহার মিয়া, সাধারণ সম্পাদক এইচ আর রুবেল. সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ফারুক খাঁন।

অনুষ্ঠানে উপস্তিত ছিলেন শ্রীমঙ্গলের বিশিষ্ট ফল বাগান ব্যবসায়ী নুরুল ইসলাম নুরু ও নতুন বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি সভাপতি তাজুল ইসলাম তাজুসহ বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। পরে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় কমিটির সদস্যদের আইডি কার্ড ও অভিনন্দনপত্র প্রদান করা হয়।

ছবির ক্যাপশন: আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা