আজ-  ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারের উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি চলছে। «» নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়েছে। «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ «» শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-৪ «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার-১ «» মৌলভীবাজারেতমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার  «» TIB Calls the Implementation of a New Pay Structure Approved by the Cabinet for «» মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৬ এর উদ্বোধন

কবি সুহেনা আক্তার প্রিন্সেস হেনা বিশেষ সম্মাননায় ভূষিত

সালেহ আহমদ (স’লিপক):

বাংলাদেশ পোয়েটস ক্লাব এর অন্যতম সদস্য কবি ও সমাজকর্মী সুহেনা আক্তার প্রিন্সেস হেনা-কে সাহিত্য ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা দেয়া হয়েছে।

শনিবার (২৯ আগষ্ট) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার অহিদাবাদ চা বাগানের বাংলোয় জুঁই প্রকাশের ১২তম সাহিত্য আড্ডায় তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। এসময় বৃহত্তর সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী ও সাহিত্যপ্রেমীদের পাশাপাশি অহিদাবাদ চা-বাগানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সাহিত্যচর্চার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সুহেনা আক্তার প্রিন্সেস হেনার সক্রিয় ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে বক্তারা তাঁর লেখনী ও সামাজিক কর্মকাণ্ড নতুন প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জুঁই প্রকাশ-এর এমন সুন্দর ও ব্যতিক্রমী আয়োজনকে উপস্থিত সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গরা আন্তরিকভাবে স্বাগত জানান।

সম্মাননা লাভের অনুভূতি প্রকাশ করে কবি সুহেনা আক্তার প্রিন্সেস হেনা বলেন, এই সম্মাননা সাহিত্য ও মানবিক কর্মকাণ্ডের পথচলায় নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে। ভবিষ্যতেও সাহিত্য, সংস্কৃতি ও মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।