আজ-  ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব উপলক্ষে কমলগঞ্জে আগামীকাল বুধবার দোয়া মাহফিল «» নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চান আহমেদ সাদিক «» মৌলভীবাজারে সেডো স্ট্রাইক কারাতে একাডেমির গ্র্যান্ড ওপেনিং ও কারাতে সেমিনার «» রাতে শ্রীমঙ্গল পৌর এলাকায় পৌর প্রশাসকের পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি «» শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার «» বগুড়া আদমদীঘিতে সাংবাদিক ও তাঁর বাবাকে মারপিট মামলায় গ্রেপ্তার ১ «» বগুড়া সান্তাহারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত «» রাজনগর উপজেলার মুন্সীবাজার জনতা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত «» চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক। পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন।

গরুর চেঁচামেচিতে মিলল খামারে ঢুকে পড়া বিশাল অজগর



সৈয়দ ছায়েদ আহমদ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি গরুর খামারে ঢুকে পড়া বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ইছবপুর এলাকায় জসীম উদ্দিনের খামারে অজগর সাপটি প্রবেশ করে। সাপটি খামারের ভেতরে ঢোকার পর গরুগুলো অস্বাভাবিকভাবে চেঁচামেচি ও ছুটাছুটি শুরু করে।

গরুর এমন অস্বাভাবিক আচরণের শব্দ শুনে খামারের মালিক জসীম উদ্দিন সেখানে গিয়ে খামারের ভেতরে বিশাল আকৃতির একটি অজগর দেখতে পান। এ সময় সাপটি দেখে খামারে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে গরুগুলোর নড়াচড়া ও চেঁচামেচিতে অজগরটি খামারের ভেতর থেকে বের হয়ে বাইরে চলে আসে। পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান।

পরে তারা নিরাপদে অজগর সাপটিকে উদ্ধার করেন। উদ্ধারকাজে সাপটির কোনো ক্ষতি হয়নি। এরপর উদ্ধার করা অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী সংশ্লিষ্টরা জানান, লোকালয়ে বন্যপ্রাণী চলে এলে আতঙ্কিত হয়ে সেগুলোকে হত্যা না করে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠনকে খবর দেওয়া উচিত। এতে বন্যপ্রাণী যেমন রক্ষা পাবে, তেমনি মানুষও নিরাপদ থাকবে।