আজ-  ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারের উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি চলছে। «» নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়েছে। «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ «» শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-৪ «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার-১ «» মৌলভীবাজারেতমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার  «» TIB Calls the Implementation of a New Pay Structure Approved by the Cabinet for «» মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৬ এর উদ্বোধন

আদমদীঘিতে মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের দেয়াল ভেঙে ব্যক্তিগত রাস্তা নির্মাণে উত্তেজনা

  (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে প্রভাব খাটিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণের জন্য বীর মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের দেয়াল ভেঙে জায়গা দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, শান্ত মন্ডল নামের এক ব্যক্তি তার ব্যক্তিগত বাগানে চলাচলের জন্য ওই রাস্তা নির্মাণ করেছেন। ঘটনাটি ঘটে নসরতপুর হাটের পশ্চিম এলাকায়। এই নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত বুধবার (১৮ আগস্ট) আদমদীঘি সহকারী কমিশনার (ভূমি) বরাবর মকছেদ আলীসহ ৫১ জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। অভিযোগ সূত্রে জানা যায়, নসরতপুর পশ্চিম বাজার এলাকায় দীর্ঘদিন ধরে নসরতপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের এককক্ষবিশিষ্ট সংসদ কার্যালয় হিসেবে একটি ঘর ব্যবহৃত হয়ে আসছিল। অভিযোগ রয়েছে, গত ৮ আগস্ট রাতের আঁধারে শান্ত মন্ডল লোকজন নিয়ে ওই কার্যালয়ের এক পাশের দেয়াল জোরপূর্বক ভেঙে ফেলেন। পরে ঘরটির পূর্ব পাশের প্রায় ৬ ফুট প্রশস্ত ও ১৬ ফুট দীর্ঘ জায়গা দখল করে নিজের বাগানে যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ করা হয়। শুধু তাই নয় দখল করা জায়গার ওপর ইতোমধ্যে ইটসোলিং করে রাস্তা নির্মাণের কাজও সম্পন্ন করা হয়েছে। অভিযোগকারীদের পক্ষে মকছেদ আলী বলেন, কতিপয় লোকজনকে ম্যানেজ করে শান্ত মন্ডল ওই সংসদের ঘরের দেয়াল ভেঙে রাস্তা বের করে নিয়েছেন। আমরা প্রশাসনের কাছে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছি।