ইয়াবা ও ফেইসবুকে মিথ্যাচার দুটোই সমাজের জন্য ভয়ংকর ক্ষতিকর উল্লেখ করে বক্তব্য রাখেন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত সদস্যবৃন্দ। তারা বলেন, ইয়াবা বিস্তার ভয়ানক। দিরাইয়ের সর্বত্র ছড়িয়ে পড়ছে মরন নেশা ইয়াবা। ইয়াবা এমন একটি মাদক যারা একবার ইয়াবা আসক্ত হচ্ছে তারা আর বের হওয়ার সুযোগ নেই, নিশ্চিত মৃত্যু। ইয়াবা আসক্তরা শুধু নিজেকেই সে ধ্বংস করছে না নিজের পরিবার ও সমাজ কে ধ্বংস করে দিচ্ছে। যুব সমাজ কে রক্ষা করতে হলে তা নির্মুল করতে হবে। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান বক্তারা।
বক্তারা বলেন, ফেইসবুকে বীর মুক্তি যোদ্ধা মাননীয় সাংসদ ও তার পরিবারসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গকে জড়িয়ে উদ্যেশ্যমুলক মিথ্যা বানোয়াট প্রোপাগান্ডা ছড়িয়ে সমাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। যে বা যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান আইন শৃঙ্খলা কমিটির সদস্য বৃন্দ।
ইয়াবা ও ফেইসবুকে মিথ্যাচার দুটোই সমাজের জন্য ভয়ানক ক্ষতিকর উল্লেখ করে ওসি বলেন, জড়িতদের চিহ্নিত করে মামলা করা হবে। ইয়াবাসহ মাদক ও জুয়া নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীসহ সামজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
ইয়াবা ও ফেইসবুকে মিথ্যাচার দুটোই সমাজের জন্য ভয়ংকর
Catagory : সারা দেশ | তারিখ : আগস্ট, ৩১, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ • ৯ বার পঠিত






