আজ-  ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারের উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি চলছে। «» নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়েছে। «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ «» শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-৪ «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার-১ «» মৌলভীবাজারেতমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার  «» TIB Calls the Implementation of a New Pay Structure Approved by the Cabinet for «» মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৬ এর উদ্বোধন

নওগাঁয় বড় মাদকবিরোধী অভিযান বিপুল গাঁজাসহ ডিবির হাতে মাদক কারবার গ্রেফতার

(নওগাঁ) প্রতিনিধি :নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বড় অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই মাদকদ্রব্য উদ্ধার করে ডিবি পুলিশের একটি অভিযানিক দল। জেলা পুলিশ সূত্রে জানা যায়, ৩১ আগস্ট ২০২৬ তারিখে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি অভিযানিক দল নওগাঁ সদর থানাধীন ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের সময় ডিবি পুলিশের অভিযানিক দল জানতে পারে, ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা মজুত করে রাখা হয়েছে। সংবাদের সত্যতা যাচাই করে অভিযানিক দল স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭)-কে গ্রেপ্তার করা হয়। তিনি ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে এবং ডলি বেগমের সন্তান।

পুলিশ জানায়, গ্রেপ্তার মাহমুদুল হাসান ওরফে রুবেলের শয়নকক্ষ তল্লাশি করে একটি টিনের বড় বাক্সের ভেতর ১১টি পোটলায় রাখা মোট ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ১০টি পোটলায় ৪ কেজি করে মোট ৪০ কেজি এবং অপর একটি পোটলায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ছিল। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার মাহমুদুল হাসান ওরফে রুবেল আরও একজনের যোগসাজশে মাদকদ্রব্য গাঁজার ডিলার হিসেবে কাজ করছিলেন। তাকে গ্রেপ্তারে জেলা পুলিশ দীর্ঘ প্রায় দুই মাস ধরে চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অপর সহযোগীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

এ বিষয়ে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্যের বিস্তার রোধ, মাদক কারবারি ও সরবরাহকারীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে পুলিশ জানিয়েছে।