আজ-  ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারের উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি চলছে। «» নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়েছে। «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ «» শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-৪ «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার-১ «» মৌলভীবাজারেতমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার  «» TIB Calls the Implementation of a New Pay Structure Approved by the Cabinet for «» মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৬ এর উদ্বোধন

শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-৪


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর ফাঁড়ি পুলিশের একটি দল এ অভিযান চালায়। আটক ব্যক্তিরা হলেন- ওসমানীনগর উপজেলার ২নং সাদিপুর ইউনিয়নের তাজপুর গ্রামের মৃত ইছাক মিয়ার পুত্র এনাম মিয়া (৫৫), পৈলনপুর ইউনিয়নের বকশীপুর গ্রামের মৃত: রশীদ মিয়ার পুত্র রাজা মিয়া (৩৩),২নং সাদিপুর ইউনিয়নের খসরুপুর গ্রামের মৃত: মইন উদ্দিন এর পুত্র শাহিন মিয়া (৪২) এবং মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের মৃত: আমজাদ মিয়ার পুত্র হোসেন মিয়া (৩০)। পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর ফাঁড়ি পুলিশের কাছে গোপন তথ্য আসে, শেরপুর আবাসিক এলাকার একটি স্থানে মাদকদ্রব্য কেনাবেচার প্রস্তুতি চলছে। পরে শেরপুর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে চারজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়। শেরপুর ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ওবায়দুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।