আজ-  ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» নেপালের বন্যা: সীমান্তহীন জলবায়ু সংকট «» কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত «» বগুড়া আদমদীঘিতে সার মজুদ- বেশি দামে বিক্রির দায়ে ডিলারের জেল-জরিমানা «» বগুড়া আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত «» কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন «» কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার «» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে  «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২ «» লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২

বগুড়া আদমদীঘিতে সার মজুদ- বেশি দামে বিক্রির দায়ে ডিলারের জেল-জরিমানা

  (বগুড়া) প্রতিনিধিঃ আদমদিঘীতে এক এলাকার সার অন্য এলাকায় মজুদ রেখে সরকার নির্ধারিত মৃল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালত বিএডিসি সার ডিলার সজিব ট্রেডার্স মালিক সজীব সাহার গুদাম ঘর থেকে ১৬৭৫ বস্তা সার জব্দ সহ গুদাম ঘর সিল-গালা করা হয়েছে। এছাড়াও সার ডিলার সজিব সাহার ৬০ হাজার টাকা জরিমানা  এবং তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী  ম্যাজিস্ট্রেট আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম এ আদেশ দেন। জানা গাছে, আদমদিঘী উপজেলার চাপাপুর ইউনিয়নের বিসিআইসির  সার ডিলার শ্রীমঙ্গল সাহার ওই ইউনিয়নের সার উপজেলার নশরতপুর বাজারে তার ছেলে নশরতপুর ইউনিয়নের বিএডিসির সার ডিলার সজিব ট্রেডার্স মালিক সজিব সাহার সারগুদামে অবৈধ ভাবে মজুদ রেখে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টারদিকে অভিযান চালিয়ে সজিব সাহার সারের গোপন গুদাম ঘর থেকে ১৬৭৫ বস্তা সার জব্দ সহ গুদাম ঘর সিল গালা করা হয়েছে। এছাড়াও ৬০ হাজার টাকা জরিমানা এবং তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে স্থানে কৃষকদের মাঝে বিক্রয় করা হবে। #