আজ-  ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের «» মৌলভীবাজারে লাইসেন্সবিহীন হোটেল-রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের «» শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দুলাল সভাপতি, মিছির সম্পাদক «» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬ উপলক্ষে ম্যাগাজিন প্রকাশনায় সহযোগিতার আহ্বান

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬ উপলক্ষে ম্যাগাজিন প্রকাশনায় সহযোগিতার আহ্বান

————————————-

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্যোগে আগামী 

১১ অক্টোবর ২০২৬ দূপুর ২ ঘটিকায়  লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মেলন ২০২৬।

এ উপলক্ষে “ঐক্যের বন্ধন” শীর্ষক একটি বিশেষ ম্যাগাজিন প্রকাশ করা হবে। ম্যাগাজিনটিতে সিলেট বিভাগের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবময় নানা দিক নিয়ে প্রবন্ধ, কবিতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছাবাণী প্রকাশ করা হবে। পাশাপাশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজ্ঞাপন প্রকাশেরও সুযোগ থাকছে।

এই বিশেষ আয়োজনকে সফল ও সমৃদ্ধ করতে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে লেখা, শুভেচ্ছাবাণী ও বিজ্ঞাপন দিয়ে সহযোগিতার হাত প্রসারিত করার জন্য 

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর  

ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এবং সদস্য সচিব ড. মুজিবুর রহমান সবার প্রতি বিনীতভাবে আহ্বান জানিয়েছেন।

সিলেটের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও প্রবাসী সিলেটিদের ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করতে এবং মানবতার কল্যাণে ও কমিউনিটির উন্নয়নে কাজ করার দীপ্ত শপথে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন সফল করার দাওয়াত সহ সংগঠন এর  আগামীদিনের অগ্রযাত্রায় সবার আন্তরিক সহযোগিতা ও সুচিন্তিত পরামর্শ একান্তভাবে কাম্য।