আজ-  ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা «» অংশীজনদের মতামতের আলোকে ঢেলে সাজাবার আহ্বান টিআইবির «» শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু «» কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান «» কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা «» মৌলভীবাজারে ডিএনসির পৃথক অভিযান: চোলাইমদ ও গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-২ «» যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ ও জমজমাট কমিউনিটি ডে অনু‌ষ্ঠিত «» কমলগঞ্জে ১০ দিনব্যাপী  মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত «» কমলগঞ্জে চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা «» কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি বিষাক্ত মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার

মৌলভীবাজারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা


মশাহিদ আহমদ, মৌলভীবাজার: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, মৌলভীবাজারের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) তানভীর হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারি পরিচালক মো: আনিছুর রহমান। বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও মৌলভীবাজার প্রেসক্লাবের ভারপ্রাপ্ত আহবায়ক বকশি মিছবাউর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, মৌলভীবাজার প্রেসক্লাব (একাশং) সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশিদা আক্তার। উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) আবুল খয়ের সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্ততাগণ, শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, একটি শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে সাক্ষরতার বিকল্প নেই। টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তারা।