আজ-  ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা «» অংশীজনদের মতামতের আলোকে ঢেলে সাজাবার আহ্বান টিআইবির «» শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু «» কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান «» কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা «» মৌলভীবাজারে ডিএনসির পৃথক অভিযান: চোলাইমদ ও গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-২ «» যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ ও জমজমাট কমিউনিটি ডে অনু‌ষ্ঠিত «» কমলগঞ্জে ১০ দিনব্যাপী  মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত «» কমলগঞ্জে চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা «» কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি বিষাক্ত মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার

প্রাথমিক বৃত্তি ও শিক্ষা পদকে কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা দিয়েছে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় 

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধি : 

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন এবং প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ ট্যালেন্টপুল গ্রেডে বৃত্তিপ্রাপ্ত জান্নাত কামাল নৌমি, সায়মা আক্তার ইমা ও সুরাইয়া আক্তার রিয়া এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত স্বচ্ছ দেব ও পারমিতা বৈদ্যকে সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়া প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ বিষয়ভিত্তিক কুইজের ইংরেজি বিষয়ে প্রথম স্থান এবং উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জনকারী ঐশী নন্দীকেও সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আনিছুর রহমান, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রেজাউল করিম, মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশিদা আক্তার এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাজী নাদিমুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন পিটিএ কমিটির সভাপতি সহিদুল ইসলাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহসভাপতি সাগর আহমেদ রাসেল, ম্যানেজিং কমিটির সদস্য শামীম আহমেদ এবং পিটিএ কমিটির সদস্য সৈয়দ শিপন আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রহিমা আক্তার চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে অতিথি, সংবর্ধিত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয়।

কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের আগামী দিনের পথচলা আরও সুন্দর ও সাফল্যময় হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।