মশাহিদ আহমদ, মৌলভীবাজার: সচেতনতা ছাড়া অপতথ্য, গুজব, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন- মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন। বুধবার (৯ সেপ্টেম্বর) মৌলভীবাজার সদর উপজেলার মিরপুর হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মিরকো ফাউন্ডেশন, মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত ফ্রি চক্ষু ক্যাম্প ও সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, একটি নিরাপদ, সুস্থ ও দায়িত্বশীল সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই না করে প্রচার না করার পাশাপাশি মাদক, অপরাধ, স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয় প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মোহাম্মদ আবিদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- তামিম আহমদ। তেলাওয়াতকৃত আয়াতের বাংলা অনুবাদ পাঠ করেন- মাওলানা জুবায়ের আহমদ। পরে মিরকো ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রবন্ধ পাঠ করেন ফাউন্ডেশনের চেয়ারপার্সন মিনারা আজমী। মিরকো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এসএম মেহেদী হাসানের পরিচালনায় এবং পরিচালক আনহার আহমদ সমশাদের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন- মৌলভীবাজার সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার কাজী নাদিমুল হক। সামাজিক সুরক্ষা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ বিষয়ে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হাবিবুর রহমান। কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, মৌলভীবাজারের বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল মাজেদ মিয়া এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দিন। দক্ষতা উন্নয়ন ও বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ নিয়ে বক্তব্য দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। নিরাপদ মাছ উৎপাদন, মাছের পুষ্টিগুণ ও জনস্বাস্থ্যে মাছের ভূমিকা নিয়ে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন। মৌলভীবাজার জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) উজ্জল শীল অপতথ্য, গুজব, ভুয়া ফটোকার্ড, বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য শনাক্তকরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাই এবং ফ্যাক্টচেকিংয়ের গুরুত্ব তুলে ধরেন। জনস্বাস্থ্য বিষয়ে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. মোহসিন নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন। সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মাহবুবুল আলম ভুঁইয়া পানিবাহিত ও খাদ্যবাহিত রোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্নতার বিষয়ে আলোচনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী প্রসিকিউটর এস এম সোহেব রহমান। তিনি মাদকের ক্ষতিকর প্রভাব এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাজহারুল মজিদ। মাদকবিরোধী সচেতনতা, সাইবার নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন জেলা বাংলাদেশ কৃষি ব্যাংক, মৌলভীবাজার জেলা শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) কামাল হোসেন সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও নিরাপদ ব্যাংকিং সেবা, ব্যাংকিং কার্যক্রমে সচেতনতা এবং আর্থিক লেনদেনে সতর্কতার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি ব্যাংকিং সেবার মাধ্যমে জনগণের আর্থিক অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব নিয়েও তিনি আলোচনা করেন। এ ছাড়া অনুষ্ঠানে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শামছুল ইসলাম, মিরকো ফাউন্ডেশনের পরিচালক ও মৌলভীবাজার প্রেসক্লাবের( একাংশ) সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল। বক্তব্য পর্বে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা নিজ নিজ কর্মক্ষেত্র ও সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। পরিবেশ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম। নিরাপদ প্রাণিজ খাদ্য, প্রাণিসম্পদ উন্নয়ন ও জনস্বাস্থ্য সচেতনতা বিষয়ে বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ অফিসের উপপরিচালক ডা. আশরাফুল আলম খান।
সচেতনতা ছাড়া অপতথ্য, মাদক ও অপরাধ প্রতিরোধ সম্ভব নয়—- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন।
Catagory : সারা দেশ | তারিখ : সেপ্টেম্বর, ৯, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ • ১২ বার পঠিত






