আজ-  ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা «» অংশীজনদের মতামতের আলোকে ঢেলে সাজাবার আহ্বান টিআইবির «» শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু «» কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান «» কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা «» মৌলভীবাজারে ডিএনসির পৃথক অভিযান: চোলাইমদ ও গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-২ «» যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ ও জমজমাট কমিউনিটি ডে অনু‌ষ্ঠিত «» কমলগঞ্জে ১০ দিনব্যাপী  মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত «» কমলগঞ্জে চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা «» কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি বিষাক্ত মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার

কমলগঞ্জে ১০ দিনব্যাপী  মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ১০ দিনব্যাপী মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৬ টায় উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরি কালচারাল কমপ্লেক্সে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট  (IMLI)- এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থা।
মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ইবুংহাল সিংহ শ্যামল এর সভাপতিত্বে ও শিক্ষিকা কনথৌজম শিল্পীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন মণিপুর পেট্টিয়টিক রাইটার্স ফোরাম এর সম্পাদক রাকেশ নওরেম, মীতেই ইরল ইয়েক লইনাশিলন অপুন্বা লুপ  (MEELAL)  এর নির্বাহী পরিচালক পাওনাম ইবোমচা,  MEELAL  এর প্রেসিডেন্ট নাওরেম নোঙমাইলেম্বি লেইমা,  MEELAL এর শিক্ষা সচিব মাইবম ইন্দ্রজিত্ মীতেই, মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি এল জয়ন্ত সিংহ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষিকা অয়েকপম অঞ্জু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অরুণ কুমার সিংহ, মণিপুরি কল্যাণ পরিষদের সম্পাদক ওইনাম পামহেইবা, প্রাক্তন প্রাথমিক শিক্ষিকা বৃন্দা রানী সিনহা, শিক্ষার্থী লমজিং লেইনা প্রমুখ। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র তুলে দেন অতিথিরা।