আজ-  ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

চাঁদনীঘাট কার-মাইক্রোবাস গ্রুপ কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা : ১০ অক্টোবর ভোটগ্রহণ, আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু


মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা বাস-মিনিবাস, কোচ, কার-মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং চট্ট-১২২৩)-এর অন্তর্ভুক্ত চাঁদনীঘাট কার-মাইক্রোবাস গ্রুপ কমিটির ত্রিবার্ষিক নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টায় মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-১২২৩-এর প্রধান কার্যালয়ে এ তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন- মৌলভীবাজার জেলা বাস-মিনিবাস, কোচ, কার-মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং চট্ট-১২২৩)-এর সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিটির সদস্য সচিব শাহ আলম দিপু। এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সাধারণ সম্পাদক শামছুল আলম শামীম, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন নানু, অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, দপ্তর সম্পাদক মান্না আহমদ, সমাজকল্যাণ সম্পাদক উজ্জ্বল আহমদ, কার্যকরী সদস্য রুমেল আহমদ, সানুর মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১০ অক্টোবর ২০২৬ (শনিবার) চাঁদনীঘাট কার-মাইক্রোবাস গ্রুপ কমিটির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট শ্রমিকদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে