আজ-  ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা।

প্রিয় মহোদয়,

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা।

আগামী ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ২০২৬ উপলক্ষে “গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকারব্যবস্থা” শীর্ষক একটি আলোচনা সভা আয়োজন করেছে টিআইবি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, এমপি; ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, এমপি; কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ, এমপি; এবং চিকিৎসক ও রাজনীতিবিদ ডা. মনীষা চক্রবর্ত্তী। অনুষ্ঠানে মডারেটর হিসেবে উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান

অনুষ্ঠানের বিস্তারিত:

বিষয়: গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকারব্যবস্থা শীর্ষক আলোচনা সভা

তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার।

সময়: বেলা ১১:০০টা-০১:০০টা।

স্থান: মেঘমালা (লেভেল-০৫), টিআইবি, মাইডাস সেন্টার, বাড়ি-০৫, রোড-১৬ (নতুন) ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা।

উক্ত আলোচনা সভার সংবাদ ও আলোকচিত্র/ভিডিও সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিবেদক/সাংবাদিক মনোনয়ন ও চিত্রসাংবাদিক প্রেরণের জন্য অনুরোধ করছি। টিআইবির প্রতি আপনার অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা।

ধন্যবাদান্তে,