আজ-  ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

বগুড়া আদমদিঘীতে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে 

  (বগুড়া) প্রতিনিধিঃনিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি। 

এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান ২০২৬ কর্ম  কর্মসূচির উদ্বোধন করেছেন। শনিবার সকাল ৯ টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়াল কনফারেন্স এর মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। এরপর সারাদেশে এ কর্মসূচির কার্যক্রম শুরু করা হয়। সারাদেশের ন্যায় এদিন বেলা ১১টায় বগুড়ার আদমদিঘী উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে এলাকায় পরিস্কার ও পরিচ্ছন্নতা বজায় রাখতে স্থানীয় বাস স্ট্যান্ড এবং আশপাশ এলাকায় মশা মাছি নিধন ময়লা,আবর্জনা পরিস্কার অভিযানের কার্যক্রম শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, আদমদিঘী থানার ওসি মোঃ  কামরুজ্জামান, আদমদিঘী উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোত্তাকি তালুকদার মুক্তা, নশরতপুর ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা, সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, চাপাপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, ছাতিয়ানগ্রাম ইউপির প্যানেল চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার,যুবদল নেতা লিয়ন, বাপ্পি সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম বলেন আজ মাননীয় প্রধানমন্ত্রী এ  কর্মসূচির  উদ্বোধন করেছেন। এরপর আমরা  কর্মসূচির কার্যক্রম শুরু করেছি এই কার্যক্রম অব্যাহত থাকবে।  #