আজ-  ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ আটক ১

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৬ বোতল ভারতীয় মদসহ রিপন চন্দ্র দাস (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটে উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের উত্তর উত্তরসুর এলাকায় শ্রীমঙ্গল ইনডোর স্টেডিয়ামের পশ্চিম পাশের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক রিপন চন্দ্র দাস উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের মাজদিহি, আনসার ক্যাম্পসংলগ্ন এলাকার রবীন্দ্র চন্দ্র দাসের ছেলে।

পুলিশ জানায়, উত্তর উত্তরসুর এলাকায় বিদেশি মদ কেনাবেচার গোপন খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রিপনকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে রিপন চন্দ্র দাস মদগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন বলে পুলিশকে জানান। তবে এসব মদের বৈধ কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় মামলা করা হয়েছে।

পুলিশ আরও জানায়, চলতি সেপ্টেম্বর মাসে মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত ১৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় পাঁচটি মামলা হয়েছে এবং ১২ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ছবির ক্যাপশন: শ্রীমঙ্গলে ২৬ বোতল ভারতীয় মদসহ আটক রিপন চন্দ্র দাস