আজ-  ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সফল করার আহবান ; «» পূবালী ব‍্যাংক পিলএলসি মৌলভীবাজার শাখার উদ‍্যােগে ক‍্যাশলেস বাংলাদেশ লেনদেন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বিশ্ব দৃষ্টি দিবস ২৬ পালিত «» শ্রীমঙ্গলে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» বগুড়া আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বেইজমেন্টে পার্কিংয়ের বদলে দোকান! «» শমসেরনগরে বিচারাধীন মামলার বিরোধীয় জমিতে ঘর নির্মাণের চেষ্টা «» মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ী নারীসহ গ্রেপ্তার-২ «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

​

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ এবং ইউনিয়ন পরিষদ চত্বরে এসব চারা রোপণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২নং ভুনবীর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের হাতে এসব গাছের চারা তুলে দেন ২নং ভুনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার এবং বিএনপি যুবদলের সিনিয়র নেতা আব্দুল মোহিত কদর। এসময় স্থানীয় কৃষি কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের মেম্বার ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে স্থানীয় বিদ্যালয়সমূহের শিক্ষকদের মাধ্যমে চারাগুলো বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে বক্তারা পরিবেশ রক্ষায় ব্যাপকভাবে গাছ লাগানোর তাগিদ দেন এবং বিতরণকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যার অনুরোধ জানান। পরে ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন ফলদ, ভেষজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।