আজ-  ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সফল করার আহবান ; «» পূবালী ব‍্যাংক পিলএলসি মৌলভীবাজার শাখার উদ‍্যােগে ক‍্যাশলেস বাংলাদেশ লেনদেন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বিশ্ব দৃষ্টি দিবস ২৬ পালিত «» শ্রীমঙ্গলে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» বগুড়া আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বেইজমেন্টে পার্কিংয়ের বদলে দোকান! «» শমসেরনগরে বিচারাধীন মামলার বিরোধীয় জমিতে ঘর নির্মাণের চেষ্টা «» মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ী নারীসহ গ্রেপ্তার-২ «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি


মৌলভীবাজার প্রতিনিধি : বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের শেষ বিদায়ে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া ও শ্রদ্ধাঞ্জলি জানান- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, মৌলভীবাজার জেলা যুগ্ম আহ্বায়ক ফাহাদ আলম, শ্রীমঙ্গল উপজেলা এনসিপি এর আহ্বায়ক দেওয়ান কয়েছ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শুকুর মিয়া, সদস্য সচিব সাহেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক কাইয়ুম মিয়া এবং যুব শক্তির মো. সাফরান আহমেদ সাদীসহ যুবশক্তি ও ছাত্র শক্তির অন্যান্য নেতাকর্মীবৃন্দ। এ সময় নেতৃবৃন্দরা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। চা শ্রমিকদের অধিকার ও কল্যাণে মাখন লাল কর্মকারের দীর্ঘদিনের ভূমিকার কথা স্মরণ করে নেতৃবৃন্দ বলেন- তাঁর মৃত্যুতে চা শ্রমিক সমাজ একজন অভিভাবকতুল্য নেতৃত্বকে হারিয়েছে। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তাঁরা মরহুমের কর্মময় জীবন ও চা শ্রমিকদের জন্য তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।