আজ-  ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আনসার-ভিডিপির ডেঙ্গু প্রতিরোধ অভিযান ও লিফলেট বিতরণ «» মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি «» বগুড়া সান্তাহারে টোল আদায় করায় দুইজন গ্রেপ্তার «» শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল «» বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন «» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন

আদমদীঘিতে আনসার-ভিডিপির ডেঙ্গু প্রতিরোধ অভিযান ও লিফলেট বিতরণ

(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। বৃহস্পতিবার সকালে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমির নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে উপজেলা চত্বর থেকে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশিক্ষক আরিফা খাতুন, পিসি, এপিসি ও আনসার সদস্যদের সহযোগিতায় বিভিন্ন এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সান্তাহার বাসস্ট্যান্ড চত্বর, সান্তাহার রেলওয়ে স্টেশন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি নালা, ডোবা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন স্প্রে করার পাশাপাশি বিভিন্ন স্থানে ব্লিচিং পাউডার ছিটানো হয়।