আজ-  ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আনসার-ভিডিপির ডেঙ্গু প্রতিরোধ অভিযান ও লিফলেট বিতরণ «» মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি «» বগুড়া সান্তাহারে টোল আদায় করায় দুইজন গ্রেপ্তার «» শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল «» বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন «» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি পদে আমিনুর রহমান মোহন আখন্দ এবং সাধারণ সম্পাদক পদে মেহেরুল সুজন নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে ডিবিসি নিউজের আমিনুর রহমান মোহন আখন্দ পেয়েছেন ১৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলা ভিশনের তানভীর আলম রিমন পেয়েছেন ৯ ভোট। সাধারণ সম্পাদক পদে যমুনা টিভির মেহেরুল সুজন পেয়েছেন ১৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনটিভির আতিকুর রহমান সোহাগ পেয়েছেন ১২ ভোট। শুক্রবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সংগঠনের ২৭ জন ভোটারের সবাই ভোট দিয়েছেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রধান নির্বাচন কমিশনার মতিউল ইসলাম সাদী ফলাফল ঘোষণা করেন। সহসভাপতি পদে একাত্তর টিভির এস এম আবু সাঈদ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈশাখী টিভির সুমন সরদার পেয়েছেন ১১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এখন টিভির রাজিব সেলিম ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একুশে টিভির আবুল কালাম আজাদ পেয়েছেন ১১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে দেশ টিভির সঞ্জু রায় ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরটিভির ইমরান হোসেন লিখন পেয়েছেন ১২ ভোট। কোষাধ্যক্ষ পদে সময় টিভির আব্দুল আউয়াল ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাভিশনের বাধন কর্মকার কৃষ্ণ পেয়েছেন ১১ ভোট। সদস্য পদে নির্বাচিত হয়েছেন দীপ্ত টিভির ববিন রহমান, নাগরিক টিভির আব্দুর রহিম মন্ডল, গ্রিন টিভির শাহনেওয়াজ শাওন ও এটিএন বাংলার হুমায়রা আকতার জাহান। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক গণেশ দাস ও আতিকুর রহমান সোহাগ