আজ-  ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লক্ষ টাকার ক্ষতি «» শারদীয় দুর্গোৎসব উপলক্ষেকমলগঞ্জে সহ¯্রাধিক চা শ্রমিকের মাঝে ইউপি সদস্য ধনা বাউরির বস্ত্র বিতরণ «» কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লক্ষ টাকার ক্ষতি «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, , «» চুক্তি মোতাবেক দুর্গাপূজার বোনাস না পাওয়ায়কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ «» মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল জামানের বদলি, শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন «» যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট «» মৌলভীবাজার পৌর বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমদ সাগর 

শ্রীমঙ্গলে স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের বিজনেস কনফারেন্স ও সেলিব্রেশন অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাট স্লোগান নিয়ে স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের বিজনেস কনফারেন্স ও সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা শহরের ভানুগাছ সড়কস্থ ট্রি ভ্যালী কনফারেন্স হলে স্বপ্ন শহর প্রপাটিজ লিমিটেড এর এসিস্ট্যান্ট ম্যানেজার লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এসএসপিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ খোরশিদ আলম।

ছালেহ আহমদ ও শ্রাবন্তী করের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এসএসপিএল এর পরিচালক মোঃ মাসুদ পারভেজ, এসএসপিএল এর এজিএম মোঃ মিছবাহ উদ্দিন, এমদাদুল হক বাদশা, এসএসপিএল এর সুপারভাইজার রিপন কান্তি ধর রুপক।

মাওলানা আবুল কাশেমের পবিত্র কোরআন থেকে তেলোয়াত এবং প্রদীপ চন্দ্র দেবনাথের পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএমই ডাঃ সৈয়দ কামরুজ্জামান। এসময় অন্যন্যদের মাঝে আবুল কাশেম খান, এসএসপিএল এর সুপারভাইজার নিত্যানন্দ দেব বাবুল, ডাঃ হিমাচল দত্ত, অশোক দাস, ডাঃ রাধা কান্ত দাস, জয়নাল মিয়া, ফকরুল ইসলাম, আমীর উদ্দিন, পিষুষ দেবনাথ, সুলেমান হোসেন, সুবাস চন্দ্র সরকার, বিনয় কান্তি দেবনাথ, নুরুল ইসলাম সারজুল, ইসমাইল হোসেন লিটন প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি এসএসপিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ খোরশিদ আলম তার বক্তব্যে বলেন, অনেকেই নিজের একটি বাসা তৈরি করতে পারেন না। বছরের পর বছর ভাড়া বাসায় থাকেন। তাই স্বল্প কিস্তির মাধ্যমে কোন প্রকার ডাউন পেমেন্ট ছাড়া নিম্নবৃত্ত, মধ্যবৃত্তরা নিজের একটি ফ্ল্যাটে থাকতে পারেন সেই আলোকে স্বপ্ন শহর প্রপার্টিজ কাজ করে যাচ্ছে। আমরা সাধারন মানুষকে নিয়ে কাজ করতে চাই স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে।

এসএসপিএল এর পরিচালক কাজল সাহা ট্রেনিংটি প্রজেক্টরের মাধ্যমে পরিচালনা করেন। শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদেরকে সম্মাননা স্মারক দেওয়া হয়।