আজ-  ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর শাখার কাউন্সিল সম্পন্ন।  «» ১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?  «» শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবসে র‌্যালি-মানববন্ধন «» শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজির অভিজ্ঞতা বিনিময় সভাদুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান «» এজাহারনামীয় আসামি এসআই ফরহাদ মাতুব্বর, কুলাউড়া থানায় সেকেন্ড অফিসারের দায়িত্বে। «» মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার «» প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের বিজনেস কনফারেন্স ও সেলিব্রেশন অনুষ্ঠিত «» শ্রীমঙ্গল বই পড়া উৎসবের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবসে র‌্যালি-মানববন্ধন

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেছে পিস ফ্যাসিলিটেটরস গ্রুপ (পিএফজি), শ্রীমঙ্গল।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের চৌমুহনা থেকে কর্মসূচির শুরু হয়। পিএফজি’র সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌমুহনায় এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংঘাত ও সহিংসতা পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সংলাপের চর্চা বাড়াতে হবে। ধর্ম, মত ও পরিচয়ের ভিন্নতা ভুলে পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

শ্রীমঙ্গল পিএফজির কো-অর্ডিনেটর সৈয়দ ছায়েদ আহমদ এর  সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পিএফজির অ্যাম্বাসেডর ও শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক মো. শামীম আহমেদ, অ্যাম্বাসেডর মাওলানা এম এ রহিম নোমানী, সদস্য শ্রীমঙ্গল ফারিয়ার সভাপতি দেবব্রত দত্ত হাবুল, আশীদ্রোন ইউনিয়নের ইউপি সদস্য মো. মকসুদুর রহমান, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ এবং আমাসুফ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি শাহ মসুদ আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সাইফুদ্দিন (সাবলু), পিএফজির অ্যাম্বাসেডর নাফিসা তাবাসসুম ফারিয়া, সদস্য নাজমুন নাহার লাভলী, মাওলানা আশরাফ হোসেন, নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ সাগর, মো. সামছুল ইসলাম, আমাসুফ শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্পাদক মো. নাসির আহমেদ, সাংবাদিক ও শিক্ষক আশিকুর রহমান চৌধুরী এবং শিক্ষক মো. আবুল কাশেম।

ছবির ক্যাপশন: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবসের মানববন্ধন