আজ-  ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লক্ষ টাকার ক্ষতি «» শারদীয় দুর্গোৎসব উপলক্ষেকমলগঞ্জে সহ¯্রাধিক চা শ্রমিকের মাঝে ইউপি সদস্য ধনা বাউরির বস্ত্র বিতরণ «» কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লক্ষ টাকার ক্ষতি «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, , «» চুক্তি মোতাবেক দুর্গাপূজার বোনাস না পাওয়ায়কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ «» মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল জামানের বদলি, শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন «» যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট «» মৌলভীবাজার পৌর বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমদ সাগর 

চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক। পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন।


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মৌলভীবাজার পৌর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে শ্রী চন্দন রায়কে সভাপতি এবং শ্রী দ্বীপক সরকার (পাপন)কে সাধারণ সম্পাদক করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার আওতাধীন পৌর শাখার ৩৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সুনীল কুমার দাশ ও সদস্য সচিব অ্যাডভোকেট গোবিন্দ মোহন পাল। কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন- শ্রী অরুন ভট্টাচার্য (ইঞ্জি), শ্রী ননী গোপাল চক্রবর্তী, শ্রী রঞ্জন পাল রঞ্জু, শ্রী নেপাল পাল ও শ্রী রান্টু পাল। কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন- শ্রী নকুল চন্দ্র পাল, শ্রী সজল দাশ ও শ্রী লিটন চৌধুরী।
সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন- শ্রী কানন দাশ, শ্রী গোবিন্দ সরকার ও শ্রী রাজদ্বীপ রায়। সাংগঠনিক সম্পাদক শ্রী সমিরণ দাশ এবং সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী অসীম দেব ও শ্রী অর্ণব আচার্য্য তুলিপ। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রয়েছেন- শ্রী পাপন কান্তি পাল ও শ্রী কেশব ধর এবং প্রচার সম্পাদক করা হয়েছে শ্রী দিগন্ত ভট্টাচার্য্যকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শ্রী রতন বাসপর, শ্রী পণয় পাল, শ্রী চয়ন পাল, শ্রী স্বাগত দাশ (তূর্য), শ্রী অঙ্কন গোপ (আবির), শ্রী অরবিন্দ রায়, শ্রী পিংকু দেব, শ্রী সঞ্জিত দাশ, শ্রী পিয়াল পাল, শ্রী রূপক পাল, শ্রী কৃষ্ণ দাশ, শ্রী বিজয় বিশ্বাস, শ্রী রাজন পাল, শ্রী শিপন পাল ও শ্রী সুজন রবি দাশ। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।