আজ-  ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লক্ষ টাকার ক্ষতি «» শারদীয় দুর্গোৎসব উপলক্ষেকমলগঞ্জে সহ¯্রাধিক চা শ্রমিকের মাঝে ইউপি সদস্য ধনা বাউরির বস্ত্র বিতরণ «» কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লক্ষ টাকার ক্ষতি «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, , «» চুক্তি মোতাবেক দুর্গাপূজার বোনাস না পাওয়ায়কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ «» মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল জামানের বদলি, শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন «» যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট «» মৌলভীবাজার পৌর বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমদ সাগর 

রাজনগর উপজেলার মুন্সীবাজার জনতা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত


কে এম সাইদুল ইসলাম

রাজনগর প্রতিনিধিঃ রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে রাজনগর উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিক আব্দুল ওদুদ এর সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের পরিচালনায় এক অভিভাবক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা যুবদলের সিনিয়র যুবনেতা-উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক, এম.সাইফুর রহমান পরিষদের মুখপাত্র,অত্র এলাকার সন্তান জুবায়ের আহমেদ জুবের।

জুবের বলেন বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে আমাদের করণীয়
অত্র বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সকলের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও বিশেষ গুরুত্ব ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বিদ্যালয়ের আগামীতে আরও ভালো রিজাল্ট নিয়ে আসতে হবে।

উক্ত অনুষ্ঠানে কনফারেন্সে বক্তব্য রাখেন কাতার প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক-মোঃ হারুন আহমেদ,বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য:জনাব ছেরাগ আলী, সহকারি প্রধান শিক্ষক শরিফা আক্তার ,কার্তিক চন্দ্র দাস , আব্দুল গাফফার, হাসনা আক্তার, আরমান মিয়া, রুবেল মিয়া, কামরুজ্জামান, আব্দুল হাকিম প্রমুখ।
অনুষ্ঠান শেষে জুবায়ের জুবের অত্র বিদ্যালয়ে কোমল পানীয় সুবিধার্থে একটি ফ্রীজ,ছাত্র-ছাত্রীদের মধ্যে পানি এবং কলম বিতরণ করেন।