আজ-  ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব উপলক্ষে কমলগঞ্জে আগামীকাল বুধবার দোয়া মাহফিল «» নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চান আহমেদ সাদিক «» মৌলভীবাজারে সেডো স্ট্রাইক কারাতে একাডেমির গ্র্যান্ড ওপেনিং ও কারাতে সেমিনার «» রাতে শ্রীমঙ্গল পৌর এলাকায় পৌর প্রশাসকের পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি «» শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার «» বগুড়া আদমদীঘিতে সাংবাদিক ও তাঁর বাবাকে মারপিট মামলায় গ্রেপ্তার ১ «» বগুড়া সান্তাহারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত «» রাজনগর উপজেলার মুন্সীবাজার জনতা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত «» চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক। পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন।

রাতে শ্রীমঙ্গল পৌর এলাকায় পৌর প্রশাসকের পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

পৌর এলাকার পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা আরও গতিশীল করতে রাতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন  শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জিয়াউর রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে তিনি পৌর এলাকার বিভিন্ন স্থানে গিয়ে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের খোঁজ নেন। এ সময় কোথায় কীভাবে কাজ হচ্ছে এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি কেমন—তা সরেজমিনে দেখেন তিনি।

পরিদর্শনকালে পৌরসভার সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে জনসাধারণের চলাচলের স্থানগুলো পরিষ্কার রাখা এবং জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত সরিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন ইউএনও।

পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার পাশাপাশি পৌর এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে তদারকি আরও জোরদারের নির্দেশনাও দেওয়া হয়।

এ সময় শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পিআইও প্লাবন পাল এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশন:

রাতে পৌর এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন  শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জিয়াউর রহমানসহ অন্যরা।