আজ-  ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে বই পড়া উৎসব উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর; ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি «» মৌলভীবাজার পৌরসভার সকল পূজামণ্ডপে জাকির হোসেন উজ্জ্বলের উপহার সামগ্রী বিতরণ «» সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান «» আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩চালকলকে শোকজ «» মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ «» জুড়ীতে ৬শ নারী চা-শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন। «» আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ায় বহুমুখী প্রতিভার অধিকারী মৌলভীবাজার এর মেয়ে

ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে 

ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নগরীর শিবগঞ্জস্থ দলীয় কার্যালয়ে সংগঠনের মাসিক বৈঠকে এ আহ্বান জানানো হয়। সংগঠনের সভাপতি আবু তালহা তোফায়েলের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ।

বৈঠকে বক্তারা বলেন, ক্যাম্পাসে অপরাজনীতি ও নোংরা ছাত্র রাজনীতির নেতিবাচক প্রভাবে অনেক মেধাবী শিক্ষার্থী বিদেশমুখী হচ্ছে। দেশের স্বার্থে মেধাবী, পরিশ্রমী ও চরিত্রবান শিক্ষার্থীদের উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশে রাখার উদ্যোগ নিতে হবে।

তারা বলেন, শিক্ষার্থীদের দেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বুদ্ধিবৃত্তিক ও গঠনমূলক ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে। পাশাপাশি মেধা, যোগ্যতা ও নৈতিকতাকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক নাবিল মাহমুদ, সহ-সম্পাদক ইকরামুল হক জাবের, সাংগঠনিক সম্পাদক সালমান মাসরুর, প্রশিক্ষণ সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক ইমাদ উদ্দিন, অফিস সম্পাদক শরিফ বিন আমিন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুস শাকুর, সরকারি মাদ্রাসা বিষয়ক সম্পাদক জোবায়ের আহমদ, সদস্য ইমরান আহমদ, মিনহাজুল ইসলাম ও মাসরুরুল হক মারুফ প্রমুখ।

বৈঠকের শুরুতে সংগঠনের বিগত মাসের কার্যক্রমের পর্যালোচনা করা হয় এবং আগামী দিনের উপজেলা ও ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম তুলে আনতে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। 

সভার শেষাংশে নেতৃবৃন্দ বলেন, দেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং ইসলামী মূল্যবোধ রক্ষায় ছাত্র জমিয়তের প্রতিটি নেতাকর্মীকে আদর্শবান ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।