আজ-  ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ «» কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ «» কথিত ২০০ কোটি টাকার কয়েনসহ জব্দ নানা সরঞ্জাম সীমানা পিলার বিক্রির নামে «» শেরপুর পুলিশ ফাঁড়ি পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশি মদসহ ট্রাক জব্দ, গ্রেফতার-২ «» বগুড়া আদমদীঘিতে কাঁটা তারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ, ভোগান্তিতে পথচারী «» নানিয়ারচরে মাসিক আইন-শৃঙ্খলা সভায়: বাল্যবিয়ে, মাদক ও জনদুর্ভোগ নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ «» শ্রীমঙ্গলের হাইল হাওরে অবৈধ জাল ও নেটের বাঁধ উচ্ছেদ, ধ্বংস ৫.৫ লাখ টাকার জাল «» বগুড়ায় শ্বশুরকে মারধরের পর জামাইকে কুপিয়ে হত্যা «» মৌলভীবাজারে আলোচিত কলেজছাত্র নাঈম হত্যা মামলায় প্রধান আসামি নুরুলসহ ৪ জনের ফাঁসি, দুই আসামি পলাতক, খালাস-৫, «» বগুড়া আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন জনমিলন কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফারুক আহমেদ।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি’র কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাঈফুল আজম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান খান, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান, পতনঊষার ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস শহীদ, যুগ্ম আহবায়ক জুনেদ আহমদ, সমাজসেবক সুলেমান আহমেদসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পতনঊষার বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়।