আজ-  ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, , «» চুক্তি মোতাবেক দুর্গাপূজার বোনাস না পাওয়ায়কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ «» মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল জামানের বদলি, শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন «» যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট «» মৌলভীবাজার পৌর বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমদ সাগর  «» মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিডাফের নগদ অর্থ এবং বস্ত্রসামগ্রী বিতরণ «» বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের কমিটি গঠন «» বিদেশে মৌলভীবাজার’ সংগঠনের প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ উপলক্ষে মুষ্টি মুখ ও নৈশভোজ

নজরুল বর্ষের সাংস্কৃতিক আসরে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার গৌরবোজ্জ্বল অর্জন, পুরস্কার পেল ৭ শিক্ষার্থী

মৌলভীবাজার প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর উপজেলা পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার ৭ জন শিক্ষার্থী পুরস্কার অর্জন করেছে।

বুধবার (১৪ অক্টোবর) মৌলভীবাজার সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রাজিব হোসেন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার ৭ জন শিক্ষার্থী পুরস্কার অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম ও গৌরব বৃদ্ধি করেছে।

শিক্ষার্থীদের এ অর্জনে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, মনন, সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ বাড়াতে সহায়তা করে।

উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্ত ৭ জন শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও সাংস্কৃতিক অঙ্গনে আরও সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে।