আজ-  ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের কমিটি গঠন «» বিদেশে মৌলভীবাজার’ সংগঠনের প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ উপলক্ষে মুষ্টি মুখ ও নৈশভোজ «» শ্রীমঙ্গলে ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ৩, অভিযানে কর্মকর্তাকে কামড়। «» শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতেকমলগঞ্জে মিরতিংগা চা বাগানে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট «» কমলগঞ্জে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, ছিঁড়ে ফেলা হলো প্রবেশপত্র «» সংবাদ বিজ্ঞপ্তি)))) সরকার ও দলমত-নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় ইসলামের আলোকে নাগরিকের মেীলিক অধিকার «» শ্রীমঙ্গলে ইয়াবা, বিদেশি মদ ও চাকুসহ আটক ৩ «» বড়লেখায় অসচ্ছল নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ «» মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলা, জরিমানা ৯ হাজার টাকা

বিদেশে মৌলভীবাজার’ সংগঠনের প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ উপলক্ষে মুষ্টি মুখ ও নৈশভোজ

শ ও
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : ‘দেশ ও বিদেশে মৌলভীবাজার’ সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মুকিদ-এর ১ম পুত্র আব্দুল মুমিনের শুভ বিবাহ (নিকাহ) অনুষ্ঠান যুক্তরাজ্যে (ইউকে) সম্পন্ন হওয়ায় এক আলোচনা সভা, মিষ্টি মুখ ও নৈশভোজের আয়োজন করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বাদ এশা মৌলভীবাজার শহরের এম. সাইফুর রহমান রোডস্থ কাচ্চি কিং রেস্তোরাঁয় এ আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর মিয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উপদেষ্টা ও কাচ্চি কিং রেস্তোরাঁর প্রতিষ্ঠাতা শামীম তরফদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পালকি কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী আব্দুল হারুন, শেখ বোরহানউদ্দিন সোসাইটির প্রতিষ্ঠাতা মুহিবুর রহমান মুহিব, দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উপদেষ্টা হাসিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুর রহমান, সহ-অর্থ সম্পাদক শাহজাহান মিয়া, দপ্তর সম্পাদক এম জসিম জেকে, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নানু মিয়া, সদস্য আক্কাস মিয়া, আব্দুর রহমান পারভেজ, সজু মিয়া, আলমগীরসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন- সংগঠনের সদস্য সজু মিয়া। আলোচনা সভায় বক্তারা নবদম্পতির উত্তরোত্তর সমৃদ্ধি, সুখ ও শান্তি কামনা করেন এবং মোনাজাত করেন। পাশাপাশি এই সুন্দর ও আনন্দঘন মুহুর্তটি উদযাপনের লক্ষ্যে নৈশভোজের আয়োজন করায় সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মুকিদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। উল্লেখ্য, সম্পূর্ণ অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিলেন- ‘দেশ ও বিদেশে মৌলভীবাজার’ সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মুকিদ (ইউকে)।