আজ-  ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, , «» চুক্তি মোতাবেক দুর্গাপূজার বোনাস না পাওয়ায়কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ «» মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল জামানের বদলি, শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন «» যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট «» মৌলভীবাজার পৌর বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমদ সাগর  «» মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিডাফের নগদ অর্থ এবং বস্ত্রসামগ্রী বিতরণ «» বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের কমিটি গঠন «» বিদেশে মৌলভীবাজার’ সংগঠনের প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ উপলক্ষে মুষ্টি মুখ ও নৈশভোজ

চুক্তি মোতাবেক দুর্গাপূজার বোনাস না পাওয়ায়কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:  
বাংলাদেশ চা সংসদ ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বিসিএস-বাচাশ্রই) এর চুক্তি মোতাবেক শারদীয় দুর্গাপূজার বোনাস না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তিন চা বাগান চা শ্রমিকরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগান হাসপাতালের সম্মুখে তিন চা বাগানের শ্রমিকরা মানববন্ধন থেকে পূজার পূর্বের ন্যায্য বোনাস প্রদানের দাবি জানিয়েছেন।
ডানকান ব্রাদার্স এর আলীনগর চা বাগান ও এর ফাঁড়ি সুনছড়া এবং কামারছড়া চা বাগান পঞ্চায়েতের আয়োজনে মানববন্ধনে আলীনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি গণেশ পাত্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরী, কামারছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি দিলিপ কৈরী,  শ্রমিক নেতা সীতারাম বীন, সজল কৈরী, শ্যামল গোস্বামী প্রমুখ।
বক্তারা বলেন, চা শ্রমিকরা হাড়ভাঙ্গা খাটুনি খেটে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সারাবছর কাজ করেন। অথচ বছরের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় বোনাস প্রদানে অনিয়ম করা হচ্ছে। এবছর বিসিএস-বাচাশ্রই এর চুক্তি মোতাবেক কর্মদিবস গণনা করে উৎসব বোনাস প্রদান করার কথা। অথচ সপ্তাহে রোববার মজুরি পাই, বার্ষিক ছুটিতে মজুরি দেয়া হয়, অর্জিত ছুটির দিনকে কর্মদিবস হিসাবে গণ্য না করে শ্রমিকরা যে দিনগুলোতে কাজ করেছেন শুধু সেসব দিন হিসাব করে বৈষম্যমূলক বোনাস প্রদান করা হয়েছে। ফলে অনেকেই ন্যায্য বোনাস প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছেন এবং শ্রমিকরা তাদের পরিবার পরিজনদের নিয়ে উৎসাহ উদ্দীপনায় দুর্গাপূজার উৎসব পালন থেকে বঞ্চিত হচ্ছেন।
এ ব্যাপারে জানতে চাইলে আলীনগর চা বাগানের প্রধান ব্যবস্থাপক এ জেড এম রফিউল আলম বলেন, আমরা চুক্তি অনুযায়ীই ন্যায্য বোনাস প্রদান করেছি। অন্য চা বাগানের সাথে তুলনা করলেই হিসেব পাওয়া যাবে।
অথচ বাংলাদেশ শ্রমআইন-২০০৬ (২০২৬ সালে সংশোধিত) এর ২(২ক) ধারা এবং বাংলাদেশ শ্রমবিধিমালা-২০১৫ এর ১১১(৫) বিধি অনুযায়ী যে কোন শিল্পে কর্মরত সকল শ্রমিককের জন্য উৎসব বোনাস প্রদান বাধ্যতামূলক করা হয়েছে, সেখানে কাজে উপস্থিতির কোন শর্ত নেই। এমন কি ২০২৩ সালের ১০ আগষ্ট চা-শিল্প সেক্টরে নি¤œতম মজুরির গেজেটে (এসআরও নং ২৪৬-আইন/২০২৩) অনুযায়ী উৎসব বোনাস প্রদান করার আইন আছে, সেখানে কাজে উপস্থিতির উপর বোনাস প্রদানের কোন শর্ত নেই। বক্তারা দুর্গাপূজার পূর্বেই শ্রমিকদের প্রাপ্য বোনাস প্রদানের জন্য চা বাগান ম্যানেজমেন্টের নিকট জোর দাবি জানান। অন্যতায় শ্রমিকরা আন্দোলনে যেতে বাধ্য হবে বলে দাবি করেন।
এদিকে গত ১২ অক্টোবর গণমাধ্যমে প্রেরিত চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত-সভাপতি শ্যামল অলমিক ও সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা এক যুক্ত বিবৃতিতে বলেন, আগামী ১৬ অক্টোম্বর শারদীয় দুর্গা পূজা শুরু হবে কিন্তু এবছর এখনো অনেক বাগানের চা-শ্রমিকরা উৎসব বোনাস পাননি। আবার যেসব বাগানে উৎসব বোনাস প্রদান করা হয়েছে সেসকল বাগানেও পূর্ণ উৎসব বোনাস প্রদান করা হয়নি। কমলগঞ্জ উপজেলার শমসেরনগর, দেওছড়া, ডবলছড়া, চাতলাপুর, তিলকপুরসহ বিভিন্ন বাগানে উৎসব বোনাসের পরিবর্তে কর্মে উপস্থিতির উপর হাজিরা/উৎসাহ বোনাস প্রদান করে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।