তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন।
বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর শাখার আওতাধীন ৯ নং ওয়ার্ড শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। ১৬ ই আক্টোবর, ২০২৬ ঈসায়ী, শুক্রবার, বাদ মাগরিব রামপাশা হাজী লেবাস তরফদার হাফিজিয়া মাদ্রাসা হলরুমে কাউন্সিল অনুষ্ঠিত হয় ।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পৌর শাখার সভাপতি মো. বুরহান উদ্দিন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আকরাম হোসেন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড আল ইসলাহ’র সভাপতি মো. বাবর খাঁন, কমলগঞ্জ পৌর তালামীযের সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম রনি, সাংগঠনিক সম্পাদক সিয়াম সালেকিন, সহ- সাংগঠনিক সম্পাদক মুজদ্দিউর রহমান চৌধুরী নাবিল, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুস্তাকিম আহমদ।
কাউন্সিলে তোফায়েল আহমদ -কে সভাপতি তুহিন আহমদ -কে সাধারণ সম্পাদক ও নাঈমুল ইসলাম -কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন সহ- সভাপতি মির্জা মাসুম , মাহমুদুর রহমান রাহী, সহ সাধারণ সম্পাদক রুহুল আমীন জনি, সহ-সাংগঠনিক সম্পাদক হাদি আনছারী, প্রচার সম্পাদক ছায়েম আলী, সহ- প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, সাকিব আহমদ, মিলাদ চৌধুরী, অর্থ সম্পাদক কামরান আলম সানি, অফিস সম্পাদক জাহিদ আনছারী, সহ- অফিস সম্পাদক সৌরভ আহমদ, পাবেল আহমদ, রিয়াদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক সাদিকুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক তাছিন আহমদ, তুষার আহমদ, রিয়াদ মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবু সালেহ রিয়াদ, সহ- শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক দোয়েল আনছারী, আবিদ আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তামিম আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিনহাজ আহমেদ, তাহমিদ আহমদ, সদস্য- রাহেল মিয়া, তানিন আহমদ, সায়েল মিয়া, লিমাদ আনছারী, সাজ্জাদ মিয়া, জিবন মিয়া, নিহান আহমদ, রিয়াব আনছারী, রোমান মিয়া, হাবিব মিয়া, শাকিল মিয়া, জাকির মিয়া, হাদি আহমদ, তানভীর আহমদ, নাহিদ আহমদ, ছামি তরফদার, মাহফুজ মিয়া, মারুফ মিয়া, মুবিন মিয়া।






