বরাবর
বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক
বিষয়: প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ বিষয়ে মিডিয়া কমিটি ও নাগরিক সমাজের সংগঠনগুলোর গোলটেবিল বৈঠকের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচারের অনুরোধ।
প্রিয় মহোদয়,
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।
প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ পর্যালোচনা ও এ বিষয়ে মতামত প্রদানের লক্ষ্যে সম্প্রতি গঠিত ১৭ সদস্যবিশিষ্ট মিডিয়া কমিটি এবং ১৯টি নাগরিক সমাজের সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকটি সঞ্চালনা করবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
| গোলটেবিলের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬, রবিবারসময় : সকাল ১১:০০টাস্থান : মেঘমালা (লেভেল-০৫), টিআইবি, মাইডাস সেন্টারবাড়ি-০৫, রোড-১৬ (নতুন)/ ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা-১২০৯ |
*** গোলটেবিল বৈঠকটিতে সশরীরে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
উক্ত গোলটেবিল বৈঠকের সংবাদ ও আলোকচিত্র/ভিডিও সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিবেদক/সাংবাদিক মনোনয়ন ও চিত্রসাংবাদিক প্রেরণের জন্য অনুরোধ করছি। টিআইবির প্রতি আপনার অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা।
ধন্যবাদান্তে,
মোহাম্মদ তৌহিদুল ইসলাম
পরিচালক
আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)
মোবাইল: ০১৭১৩১০৭৮৬৮
ইমেইল: tauhidul@ti-bangladesh.org
নিম্নলিখিত সংগঠনগুলোর পক্ষে:
টেক গ্লোবাল ইনস্টিটিউট; ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ; ব্র্যাক; সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন প্ল্যাটফর্ম; বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট; আইন ও সালিশ কেন্দ্র; বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম; বাংলাদেশ মহিলা পরিষদ; বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন; সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন; সাইবার টিনস; ডিজিটালি রাইট; হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি; ইনস্টিটিউট ফর ইনফর্মড ডেভেলপমেন্ট; মানুষের জন্য ফাউন্ডেশন; নারীপক্ষ; অরদ্ধো ফাউন্ডেশন; দ্য টেক একাডেমি এবং ভয়েস।






