আজ-  ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের «» মৌলভীবাজারে লাইসেন্সবিহীন হোটেল-রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের «» শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দুলাল সভাপতি, মিছির সম্পাদক «» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পেশাগত দক্ষতা বৃদ্ধিতে যুগোপযোগী প্রশিক্ষণের বিকল্প নেই- ড. মো. মাহমুদুল হক

সালেহ আহমদ (স’লিপক):

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) ড. মো. মাহমুদুল হক বলেছেন, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে যুগোপযোগী প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি বলেন, আজকের এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে প্রশিক্ষণপ্রার্থীদের মনকে খুলে দেয়া। তিনি বিদ্যা এবং শিক্ষাকে আলাদা দু’টি বিষয় অবতারণা করে ব্যাপক প্রাণবন্ত আলোচনায় মানুষের জীবনের বিভিন্ন দিক চিত্রায়িত করে তুলে ধরেন। তিনি সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা, ফ্যামিলি কার্ড কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

শনিবার (১৭ অক্টোবর) সকালে সমাজসেবা অধিদপ্তর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাগবাড়ি সিলেট এর  উদ্যোগে প্রশিক্ষণ কোর্স সমূহের কারিকুলাম অনুযায়ী মডিউল ম্যানুয়াল এবং সেশন ডিজাইনের মান উন্নয়ন কার্যক্রম বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) ড. মো. মাহমুদুল হক এসব কথা বলেন।

সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সমাজসেবা অধিদপ্তর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাগবাড়ি সিলেট এর অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল হকের সঞ্চালনার সেমিনারে মূল প্রবন্ধের উপর বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক, মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক শাহিনা আক্তার, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ শিশু একাডেমি সিলেট এর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঁইয়া।

সেমিনারে সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে আজাদ ভূঁইয়া, দুর্নীতি দমন কমিশন সিলেটের সহকারী পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের জেলা প্রশিক্ষণ অফিসার দীপক কুমার দাস, জেলা আইসিটি অফিসার শামীম আহমদ, সিলেট টিটিসি এর ইন্সট্রাক্টর মাজেদ আহমদ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) সিলেটের উপ-মহাব্যবস্থাপক ম. সুহেল হাওলাদার, সিএমএম কোর্ট সিলেটের প্রবেশন অফিসার মোঃ তমির হোসেন চৌধুরী, শহর সমাজসেবা কার্যালয় সিলেটের সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর আলম, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সিলেটের প্রবাসক আব্দুল্লাহ আল জুবায়ের, সরকারি শিশু পরিবার (বালিকা) রায়নগর সিলেটের উপ-তত্ত্বাবধায়ক জাহানারা বেগম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা অফিসার মুনতাকা চৌধুরী, সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, ব্র্যাক লার্নিং সেন্টার পীরেরবাজার সিলেটের ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর মোঃ আরিফ প্রমুখ অংশগ্রহণ করেন।