আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

আদমদীঘিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 (বগুড়া) প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বগুড়ার আদমদীঘিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে আদমদীঘি বাসস্ট্যান্ড দলীয় কার্যালয় হতে সকাল ১১ টায় শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচািয়া) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তাফা, কামরুল হাসান মধু, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী দুলাল, যুবদল নেতা কোরবান আলী, শাহ রিয়ন সরকার, রতন হোসেন, আব্দুর রহিম বাবু সহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদল সহ বিভিন্ন নেতৃবৃন্দ। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, শ্রদ্ধা নিবেদন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। অপর দিকে সান্তাহার পৌর যুবদলের আয়োজনে যুব দলের এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু,সাধারন সম্পাদক আখতারুজ্জামান মিঠু,জেলা বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন,পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম সহ বিএনপি,যুবদল,শ্রমিকদল,ছাত্রদলের নের্তৃবৃন্দ। পরে প্রধান অতিথি সান্তাহার ডাকবাংলো পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ,বৃক্ষরোপন এবং দুঃস্থ্যদের মাঝে খাবার বিতরন করেন।

#