আজ-  ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বরখাস্ত প্রধান শিক্ষিকাকে ‘কর্মরত’ দেখিয়ে পূর্ণ বেতন দেওয়ার অভিযোগ, ১৫ দিনেও ব্যাখ্যা দেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। «» কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি «» লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজার এর এজিএম  অনুষ্ঠানে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ «» লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজার এর এজিএম  অনুষ্ঠানে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ «» জাতীয় প্রতিযোগিতায় সেরা শ্রীমঙ্গলের ৯ ক্ষুদে গবেষককে সংবর্ধনা দিল অঙ্গীকার «» ছয় বছর পর স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক অনুজ কান্তি দাশ «» আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর শাখার সদস্য «» সান্তাহার পৌরসভায় রাজস্ব আদায়ে কালেকশন বুথ উদ্বোধন করলেন প্রশাসক মাসুমা «» কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন 

সান্তাহার পৌরসভায় রাজস্ব আদায়ে কালেকশন বুথ উদ্বোধন করলেন প্রশাসক মাসুমা

 (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়ের লক্ষ্যে কালেকশন বুথ উদ্বোধন করলেন পৌর প্রশাসক মাসুমা বেগম। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় সান্তাহার পৌরসভা কার্যালয়ে পৌরসভার সহযোগিতায় এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সান্তাহার শাখার উদ্যোগে এ কালেকশন বুথের উদ্বোধন করা হয়। এ উদ্যোগ গ্রহণে নাগরিকদের ভোগান্তি কমার পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও গ্রাহকসেবার মান বাড়বে বলে আশা করছে পৌর কর্তৃপক্ষ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার, কর নির্ধারক শফিউল আলম জেমস এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সান্তাহার শাখার ব্যবস্থাপক মো. আতিকসহ পৌরসভা ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।