মৌলভীবাজার সদর উপজেলার ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইমরান আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। নিজ দলের মনোনয়ন পেলে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা, ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক দায়িত্ব এবং আগামী দিনের জনপ্রত্যাশা নিয়ে কথা বলেন মোঃ ইমরান।
তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। দায়িত্ব পালনকালে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা সমাধান, সামাজিক বিরোধ নিষ্পত্তি এবং বিচার-সালিশের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করেছেন।
স্থানীয় পর্যায়ে মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা এবং সামাজিক বিরোধ মীমাংসায় ভূমিকা রাখার কারণে ইউনিয়নবাসীর কাছে তিনি গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
মোঃ ইমরানের মতে, একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের কথা শোনা, তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং এলাকার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করা। তিনি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনসেবার সুযোগ প্রত্যাশা করেন।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, দলীয় মনোনয়ন পেলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুত। দল তাঁকে মনোনীত করলে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের দীর্ঘদিনের জনসম্পৃক্ততা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক অবস্থান নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে বিবেচনায় মোঃ ইমরান, চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি করতে পারে।






