আজ-  ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ২রা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি উদযাপন «» প্রাইম টিভি’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন রুমান আহমদ «» বগুড়ায় স্কুলব্যাগে মিলল ৩ হাজার ইয়াবা, পাচারকারী আটক! «» বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৬ নং আলীনগর ইউনিয়ন শাখার আওতাধীন ৯ নং ওয়ার্ড জাংগালীয়া আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন «» আদমদীঘির ইউএনও-এর বিদায় ও নবগত যোগদান সংবর্ধনা অনুষ্ঠিত  «» চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইমরান  «» উপহারের মোড়কে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: বক্তব্য প্রত্যাহার ও সরকারের অবস্থান জানতে চায় টিআইবি «» আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড «» আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার «» ওয়াজ মাহফিলের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জমিয়তকে জড়ানোর নিন্দা সিলেট জেলা দক্ষিণ জমিয়তের

প্রাইম টিভি’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন রুমান আহমদ

নিজস্ব প্রতিবেদক।।

জাতীয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রাইম টিভি’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মোঃ রুমান আহমদ।

বুধবার ১১ নভেম্বর  তিনি প্রাইম টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ লাভ করেন।

সাংবাদিক মোঃ রুমান আহমদ বাংলাদেশ প্রেসক্লাবের মৌলভীবাজার জেলা সভাপতি ও সিলেট বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জাতীয় দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি এবং দৈনিক মানব সমাজ অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে সংবাদ ও সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। প্রাইম টিভিতে নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে মৌলভীবাজার জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, জনদুর্ভোগ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

নতুন এ দায়িত্ব পালনে তিনি সংবাদকর্মী, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

সাংবাদিকতা ও সংবাদ পরিবেশনায় নিরপেক্ষতা, সততা এবং পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন সাংবাদিক মোঃ রুমান আহমদ।