আজ-  ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ২রা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি উদযাপন «» প্রাইম টিভি’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন রুমান আহমদ «» বগুড়ায় স্কুলব্যাগে মিলল ৩ হাজার ইয়াবা, পাচারকারী আটক! «» বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৬ নং আলীনগর ইউনিয়ন শাখার আওতাধীন ৯ নং ওয়ার্ড জাংগালীয়া আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন «» আদমদীঘির ইউএনও-এর বিদায় ও নবগত যোগদান সংবর্ধনা অনুষ্ঠিত  «» চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইমরান  «» উপহারের মোড়কে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: বক্তব্য প্রত্যাহার ও সরকারের অবস্থান জানতে চায় টিআইবি «» আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড «» আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার «» ওয়াজ মাহফিলের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জমিয়তকে জড়ানোর নিন্দা সিলেট জেলা দক্ষিণ জমিয়তের

বগুড়ায় স্কুলব্যাগে মিলল ৩ হাজার ইয়াবা, পাচারকারী আটক!

বগুড়া) প্রতিনিধি: বগুড়া সদরে স্কুল ব্যাগের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারের সময় মো. ইশরার হোসেন পাপ্পু (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টা থেকে ৬টার দিকে বগুড়া সদরের টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান চালানো হয়। গ্রেফতার ইশরার হোসেন পাপ্পু নীলফামারীর সৈয়দপুর পৌরসভার গোলাহাট এলাকার মৃত আজগার আলীর ছেলে। ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানতে পারে ঢাকা থেকে যাত্রীবাহী বাসে করে ইয়াবার একটি বড় চালান উত্তরবঙ্গের দিকে নেওয়া হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে ঢাকা থেকে সৈয়দপুরগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসটির টিকিটবিহীন যাত্রী ইশরার হোসেন পাপ্পুর স্কুল ব্যাগ ও দেহ তল্লাশি করে একটি নেভি-ব্লু রঙের স্কুল ব্যাগের ভেতর থেকে ১৫টি পলি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার মোট ওজন ৩০০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৯ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার ও ঢাকা থেকে মাদক সংগ্রহ করে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের এই চালানের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।।