আজ-  ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ সদর ইউপির আওতাধীন ৭নং ওয়ার্ডের ভেড়াছড়া আঞ্চলিক শাখার কাউন্সিল  সম্পন্ন।  «» হাফিজ সাইদুর রহমানের কবর জিয়ারত করলেন সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ «» ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি উদযাপন «» প্রাইম টিভি’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন রুমান আহমদ «» বগুড়ায় স্কুলব্যাগে মিলল ৩ হাজার ইয়াবা, পাচারকারী আটক! «» বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৬ নং আলীনগর ইউনিয়ন শাখার আওতাধীন ৯ নং ওয়ার্ড জাংগালীয়া আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন «» আদমদীঘির ইউএনও-এর বিদায় ও নবগত যোগদান সংবর্ধনা অনুষ্ঠিত  «» চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইমরান  «» উপহারের মোড়কে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: বক্তব্য প্রত্যাহার ও সরকারের অবস্থান জানতে চায় টিআইবি «» আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

হাফিজ সাইদুর রহমানের কবর জিয়ারত করলেন সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ

★

কানাইঘাটের রাজাগঞ্জ ইউনিয়নের ছাত্র জমিয়ত কর্মী মরহুম হাফিজ সাইদুর রহমানের কবর জিয়ারত করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার নেতৃবৃন্দ। এ সময় তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজাগঞ্জ ইউনিয়নে মরহুমের গ্রামের বাড়িতে গিয়ে পারিবারিক কবরস্থানে তাঁর কবর জিয়ারত করেন সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের সভাপতি আবু তালহা তোফায়েল ও সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর বৈদ্যুতিক শর্টসার্কিটের ঘটনায় হাফিজ সাইদুর রহমানের মৃত্যু হয়। তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে সাথে সাথে জেলা ও উপজেলা ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর জানাজায় অংশগ্রহণ করেন।

কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ মরহুমের বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল দান করার দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের কওমি মাদ্রাসাবিষয়ক সম্পাদক জাহেদ আহমদ, সদস্য সুলতান মাহমুদ, রাজাগঞ্জ ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, দক্ষিণ বাণীগ্রাম ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক কামাল আহমদ, ছাত্র জমিয়ত কর্মী উসামা সহ স্থানীয় নেতাকর্মীরা।