আজ-  ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সফল করার আহবান ; «» পূবালী ব‍্যাংক পিলএলসি মৌলভীবাজার শাখার উদ‍্যােগে ক‍্যাশলেস বাংলাদেশ লেনদেন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বিশ্ব দৃষ্টি দিবস ২৬ পালিত «» শ্রীমঙ্গলে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» বগুড়া আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বেইজমেন্টে পার্কিংয়ের বদলে দোকান! «» শমসেরনগরে বিচারাধীন মামলার বিরোধীয় জমিতে ঘর নির্মাণের চেষ্টা «» মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ী নারীসহ গ্রেপ্তার-২ «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

মৌলভীবাজারে পুলিশ সদস্যের ৪টি গরু চুরি করে নিয়েছে চোরেরা

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোনা গ্রামের পুলিশ সদস্য অনিক করের বাড়িতে ৪টি গরু চুরি হয়েছে। এরমধ্যে একটি গাভী গরু মৃত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায় চুরচক্র।

বুধবার (১০ জুলাই ) রাতে পুলিশ সদস্যের বাবা মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ শ্যামেরকোনা গ্রামের বাসিন্দা অরুন কর ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে দেখেন গরুঘরের তালা ভাঙা। পরে ভেতরে ঢুকে দেখেন ৪টি গরু চুরি হয়ে গেছে। এরমধ্যে ৩টি মাকরা রংয়ের গাভী গরু এবং একটি সাদাকালো রংয়ের ডেকা গরু।

স্থানীয় একজন বাসিন্দা জানান, বেশিরভাগ সময়ই ঘরের তালা ভেঙ্গে গরু চুরি হয়ে থাকে। আমরা চুরির খবর শোনে সবাই খুজতে থাকলে একটি গাভী গরু মৃত অবস্থায় রাস্তার পাশে দেখতে পাই। বাকি ৩টি গরু চুরেরা নিয়ে যায়।

মৌলভীবাজার থানার তদন্ত অফিসার এস আই নাজমুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা দ্রুত চোরদের ধরার চেষ্টা করবো।