আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে গোয়াইনঘাট যুব জমিয়তের মানববন্ধন 

বৃহত্তর জৈন্তা তথা গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাটের ঘরে ঘরে গ্যাস সংযোগ ও পাথর কোয়ারি খোলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে যুব জমিয়ত বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখা।

১৯শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৪টায় গোয়াইনঘাট প্রেসক্লাব প্রাঙ্গণে, সংগঠনের সভাপতি আবুল হাসানাতের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সাধারণ সম্পাদক মুহসিন আহমদ ও আব্দুল আহাদের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা উত্তর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি নূর আহমদ কাসেমী, সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান (সদ্য বিদায়ী) গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সভাপতি নুরুল ইসলাম বৌলগ্রামী, সিনিয়র সহ-সভাপতি হাফিজ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রফিক আহমদ, সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা উত্তর যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাসুম আল মাহদী, ডা. আবুল খায়ের ও জেলা যুব জমিয়তের সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, জৈন্তিয়ার গ্যাস দিয়ে সারাদেশ চলে, শুধু তাই নয় এই গ্যাস দেশের বাইরেও সাপ্লাই করা হয়েছে, অথচ বৃহত্তর জৈন্তাবাসী গ্যাস থেকে বঞ্চিত, এটাও একটা বৈষম্য। আমরা আমাদের অধিকার চাচ্ছি।

তারা আরও বলেন, এই অঞ্চলের মানুষ আল্লাহর নেয়ামত পাথর কোয়ারি নির্ভরশীল। বিগত স্বৈরশাসক পরিবেশের দোহাই দিয়ে পাথর উত্তোলন বন্ধ করে দেয়, যা আজও খুলে দেওয়া হয়নি৷ আমরা অতিসত্বর পাথর কোয়ারি খোলে দেওয়ার জোর দাবি জানাই। 

মানববন্ধনে শিক্ষক, যুব সমাজ, সাংবাদিক, ব্যাবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ ছাত্র-জনতার অর্ধ সহস্রাধিক উপস্থিতি ছিলো লক্ষনীয়। বিজ্ঞপ্তি। 

বার্তা প্রেরক- 

আবু তালহা তোফায়েল (০১৭২৪-৬৯১৭০৪) 

গোয়াইনঘাট (সিলেট) থেকে।