আজ-  ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে একদিনে জালে আটকে পড়া অজগর ও বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার «» কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার «» আদমদীঘিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» মৌলভীবাজারে চাতল বিলে লীজকৃত জলমহালে পাকা ঘর, দখলের অভিযোগ। «» মৌলভীবাজারে চুরি হওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক-৪ «» মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন «» কমলগঞ্জে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের  অভিযান: ৪ প্রতিষ্ঠানে ভেজাল শনাক্ত, সতর্কবার্তা «» কমলগঞ্জ পৌরসভাকে নান্দনিক ও অত্যাধুনিকরূপে গড়তে চান জামায়াত মেয়র প্রার্থী সৈয়দ কয়ছর «» অমর একুশে বইমেলা ২০২৭-এ থাকছে কবি খালেক মিয়ার কাব্যগ্রন্থ ‘পাখি শুনছো ?

শ্রীমঙ্গলে একদিনে জালে আটকে পড়া অজগর ও বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুটি স্থান থেকে জালে আটকে পড়া একটি অজগর ও বসতঘরের পাশে থাকা একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

সোমবার সন্ধ্যা ও রাতে সাপ দুটি উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

প্রথম ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পূর্ব নওয়াগাঁও এলাকায়। স্থানীয় এক ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে জালে আটকে থাকা একটি অজগর দেখতে পান। পরে তিনি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

অন্যদিকে, একই দিন রাত ৭টা ৪০ মিনিটে উপজেলার রামনগর মনিপুরী পাড়া এলাকার খলিলুর রহমানের বসতঘরের পাশ থেকে একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাপটি সকাল থেকেই ওই এলাকায় অবস্থান করছিল। পরে সন্ধ্যায় আবার সাপটিকে দেখতে পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় খলিলুর রহমান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

উভয় ঘটনায় খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটি শনাক্ত করেন। 

পরে ফাউন্ডেশনের সদস্যরা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন। স্বপন দেব সজল জানান, শঙ্খিনী (ইঁহমধৎঁং ভধংপরধঃঁং), যা অত্যন্ত বিষধর প্রজাতির সাপ হিসেবে পরিচিত।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোথাও বন্যপ্রাণী আটকে পড়লে, আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে সেটিকে বিরক্ত করা বা নিজে ধরার চেষ্টা করা উচিত নয়। এ ধরনের পরিস্থিতিতে দ্রুত বন বিভাগ অথবা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিতে হবে।

বন্যপ্রাণী সংরক্ষণ এবং মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘাত এড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে ফাউন্ডেশনটি।

ছবির ক্যাপশন: বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এর হাতে সাপ