মোহাম্মদ আব্দুল মুহিব ফ্রান্স:
ফ্রান্সের প্যারিসে রিপাবলিকে চত্তরে সম্মিলিত ফ্রান্স প্রবাসীর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে।
ফ্রান্স প্রবাসীরা নাড়ীর টানে দল মতের ঊর্দে গিয়ে এক সাথে মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন।
ফ্রান্সের প্রশাসন অনুষ্টানটি স্থানীয় সময় বুধবার বিকাল ২:০০ ঘটিকা থেকে ৬:০০ঘটিকা
পর্যন্ত ঐতিহাসিক রিপাবলিক চত্তরে করার অনুমতি প্রদান করেছে।
অনুষ্টানে নিজ নিজ সংগঠনের ব্যানার ও ফুল নিয়ে উপস্থিত হওয়ার আহবান করা হয়েছে।
এ ঊপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।অনুষ্টানমালা:
#র্যালি
#অস্থায়ী নির্মিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
#একুশের কবিতা
#হাজারো কন্ঠে একুশের গান #মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন।এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ও সুপরিচিত। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৯) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। কানাডার ভ্যানকুভার শহরে বসবাসরত দুই বাঙ্গালী রফিকুল ইসলাম এবং আবদুস সালাম প্রাথমিক উদ্যোক্তা দিসেবে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে ১৯৯৮ সালে।১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়।
ইঊনেস্কোর শহর প্যারিস তাই সবার মাঝে একটু বাড়তি আবেগ।সামাজিক যোগাযোগ মাধ্যমে একুশের আয়োজন নিয়ে ফ্রান্স প্রবাসীরা প্রচারনা করতেছেন এবং সবার ঊপস্থিতি কামনা করেছেন।






