আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

ফ্রান্সে ইপিবিএ আয়োজনে পরিবার ঊৎসব

মোহাম্মদ আব্দুল মুহিব:ফ্রান্স:
ফ্রান্সে বসবাসরত ইপিবিএ পরিবারের সদস্যদের অংশগ্রহণে পরিবার উৎসব ও শিশুকিশোরদের ইচ্ছেমত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । গত রবিবার প্যারিসের প্লাস দু ফ্যাত এলাকার ল ব্লু রেস্টুরেন্টে এ অনুষ্ঠানে ইপিবিএ পরিবারের শিশুকিশোরদের ইচ্ছেমত চিত্রাঙ্কন প্রতিযোগিতায়  শিশুরা বাংলাদেশ এর শহীদ মিনার , জাতীয় পতাকা , মানচিত্র ও  স্মৃতিসৌধ এঁকে বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করে  । ইপিবিএ ফ্রান্স শাখার দপ্তর সম্পাদক শাকিল সরকারের পরিচালনায়  সহসাধারণ সম্পাদক সুমন আহমদ এর সভাপতিত্বে এসময় সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী , সহসভাপতি আশরাফুল ইসলাম , সম্মানিত সদস্য এম এ তাহের , সহসাধারণ সম্পাদক মোতালেব খান , সহকোষাধক্ষ অজয় দাস , কর্মসংস্থান সম্পাদক শাহাদৎ হোসেইন সাইফুল , ইপিবিএ ফ্রান্স শাখার সহসাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মুজাহিদ , মহিলা সম্পাদক সুমা দাস , প্রচার সম্পাদক জাকির হোসেন , সাংস্কৃতিক সম্পাদক মিযানুর রহমান , আইন সম্পাদক জান্নাতুল ফেরদৌস , সদস্য ফরিদ আহমদ । এছাড়া বক্তব্য রাখেন ডাঃ হাবিবা ইয়াসমিন ও ইয়াসমিন বেগম ।অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে গান  , কবিতা , প্রীতিভোজ ও পারিবারিক আড্ডা শেষে শিশুকিশোরদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা । পরিবার উৎসবের উদ্দেশ্য তুলে ধরে বক্তারা বলেন প্রবাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পারিবারিক বন্ধন । একে অপরের সাথে সেতুবন্ধন তৈরী করে দেশের সাথে আগামী প্রজন্মের সম্পর্ক তৈরীতে এরকম আয়োজনের বিকল্প নেই বলে জানান তারা ।