আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

প্যারিসে অল ইঊরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্টিত

মোহাম্মদ আব্দুল মুহিব,ফ্রান্স:

ফ্রান্সের প্যারিসে পবিত্র রমজান উপলক্ষে কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে  ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইউরোপ জুড়ে বাংলাদেশি সাংবাদিকদের শীর্ষ সংগঠন “অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব”।
গত শুক্রবার সংগঠনের সহ-সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহিরের সঞ্চালনায় প্যারিসের ক্যাথসীমায় সোনার বাংলা রেস্টুরেন্টে  এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী টেলিভিশনের চীফ নিউজ এডিটর ইকবাল করিম নিশান।
বিশেষ অতিথি ছিলেন অল ইউরোপ আওয়ামীলীগ সহ সভাপতি আবদুল্লা আল বাকী, ফ্রান্স আওয়ামীলীগ সহ সভাপতি সুনাম উদ্দীন খালিক, ফ্রান্স বিএনপি সাবেক সভাপতি আহসানুল হক বুলু, সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, ফ্রান্স আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, বাংলাদেশ এসোসিয়েশনের আহ্বায়ক সালেহ আহমদ চৌধুরী , ইপিবিএ ফ্রান্স শাখা সভাপতি ফারুক খান,ফ্রান্স বঙ্গবন্ধু পরিষদ সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতি ফ্রান্স সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভ , প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল ,  ফ্রান্স আওয়ামীলীগ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহীন আরমান চৌধুরী ,ইপিবিএ কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক শাহাদৎ হোসেন সাইফুল , প্যারিস বাংলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবু , ফ্রান্স বিএনপি সাবেক কোষাধক্ষ সাইফুল ইসলাম , সাবেক সহ সাংঘঠনিক সম্পাদক ফারুক হোসেন,ফ্রান্স যুবদল সভাপতি আরিফ হাসান, সর্ব ইউরোপিয়ান যুবদল আহ্বায়ক মিল্টন সরকার , ফ্রান্স ছাএলীগ সভাপতি তাজেল আহমেদ ,সাবেক সভাপতি এম আশরাফ, সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব,সাধারন সম্পাদক সোহাগ সারওয়ার,সাংগঠনিক সম্পাদক নয়ন মামুন, প্রচার সম্পাদক রেজাউল করিম,সহ সাংঘঠনিক সম্পাদক জাকির হোসেন,মিজানুর রহমান,মোঃ মোস্তফা প্রমুখ। 
অনুষ্ঠানে দেশ ,জাতি ও মুসলিম উম্মাহের সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।