আজ-  ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» অসহায় মানুষের পাশে সাব্বির করিম ফাউন্ডেশন «» শ্রীমঙ্গলে চা বাগান থেকে ১৬ ফুট লম্বা বিশাল অজগর উদ্ধার «» মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» Professor Dr. Selim Raihan Joins TIB Board of Trustees «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক

মুসলিমদের রোজা রাখা আমাদের সবার জন্য ভয়ঙ্কর হুমকি: ড্যানিশ মন্ত্রী

রোজা সবার জন্য ‘ভয়ঙ্কর হুমকি’ এমন মন্তব্য করলেন ড্যানিশ ইমিগ্রেশন এবং ইন্টিগ্রেশনমন্ত্রী ইনজার স্টোজবার্গ। তিনি মধ্য-ডানপন্থী লিবারেল পার্টির সদস্য। এছাড়া রোজার সময় মুসলিমদের অফিস থেকে ছুটি নিতে বলেছেন তিনি।

এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করেছে রাশিয়ান আন্তর্জাতিক টেলিভিশন নেটওয়ার্ক আরটি।

ড্যানিশ এই মন্ত্রী অভিবাসনবিরোধী ও মুসলিমবিদ্বেষী। ইনজার স্টোজবার্গ বলেন, মুসলিমদের রোজা রাখা আমাদের সবার জন্য ভয়ঙ্কর হুমকি।

এক কলামে স্টোজবার্গ মুসলিমদের উদ্দেশে তিনি বলেন, ‘বাকি ডেনিশ সমাজের জন্য নেতিবাচক পরিণতি এড়াতে আমি মুসলিমদের বলবো তারা যেন রোজার মাসে অফিস থেকে ছুটি নিয়ে নেয়।

তিনি আরও বলেন, ‘আমি বিস্মিত হই, ১৪০০ বছর আগে ইসলামের একটি অবশ্য পালনীয় ধর্মীয় বিধান যদি ২০১৮ সালে ডেনমার্কে আমাদের সমাজ এবং শ্রমবাজারের সঙ্গে মানানসই বলা হয়।’

এই মন্ত্রীর আশঙ্কা, রোজা রাখার কারণে ‘নিরাপত্তা ও উৎপাদন ক্ষমতায়’ নেতিবাচক প্রভাব পড়তে পারে। তিনি উদাহরণ দিয়ে বলেন, একজন বাস চালক ১০ ঘণ্টার বেশি কোনো কিছু খায় না এবং পান করে না। ‘এটা আমাদের সবার জন্য ভয়ঙ্কর হতে পারে’।

তিনি এমন সময় এই মন্তব্য করলেন, যখন মুসলিমদের পবিত্র রমজান মাস পালন শুরু হয়েছে। এই মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও জৈবিক চাহিদা থেকে বিরত থেকে রোজা পালন করে থাকেন মুসলিমরা।

উল্লেখ্য, এর আগেও নানা বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখোমুখি হয়েছেন এই নারী ড্যানিশ মন্ত্রী।